Banner728*90

ঘূর্ণিঝড় কবে আঘাত হানবে রেমাল?

 

আবহাওয়া বিজ্ঞ ওমর ফারুক বলেন, "বর্তমান প্রেডিকশন অনুযায়ী ঘূর্ণিঝড়টির গতিপথ বাংলাদেশ, মিয়ানমার বা ভারতের পশ্চিমবঙ্গ, উড়িশা অঞ্চলের দিকেই। তবে এর গতিপথ ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে। প্রতিনির্দিষ্ট গতিপথ পরিবর্তন করছে; রাতে একটি গতিপথ থাকছে, আবার সকালে আরেকটি। তাই লঘুচাপ থেকে নিম্নচাপে পরিণত না হওয়া পর্যন্ত এমনই থাকবে। নির্দিষ্ট করে বলা যাবে না। তবে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে তখন গতিপথ স্থির হবে। সেই সময় স্পষ্টভাবে বলা যাবে, এটা কোনও এলাকায় বা স্থানে আঘাত হানতে পারে।"


তিনি আরও বলেন, "২২ মে লঘুচাপ সৃষ্টি হয়ে ২৩ বা ২৪ মের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। ২৪ মের রাতে বা ২৫ মের সকালে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। তখন এর নাম হবে ‘রেমাল’। এ নামটি ওমানের দেয়া। এটি একটি আরবি শব্দ। এর অর্থ বালির কণা।"



Post a Comment

0 Comments