Banner728*90

ক্যাটরিনা মা হচ্ছেন


 লন্ডনের রাস্তায় ভিকি কৌশলের হাত ধরে ঘুরছিলেন ক্যাটরিনা। তাকে আগলে রাখতে ঘভিকির তৎপরতা দেখে নেটপাড়ায় প্রশ্ন উঠেছিল- দীপিকার পর কি এবার ক্যাটরিনার পালা? কি এবার ক্যাটরিনার পালা? ক্যাটরিনাকে অন্তঃসত্ত্বা বলা হয়েছে বলিউডের ‘চিকনি চামেলি’।


বলিউডের অভিনেত্রীদের মা হওয়ার খবর কোনো নতুন ঘটনা নয়। ভারতে লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটে সোমবার বেটার হাফ রণবীর সিংয়ের হাত ধরে ভোট দিতে যাচ্ছেন বলিউড ও হলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এতদিন তার সন্তান আসার খবরে অনেকেই সন্দিহান ছিলেন, কারণ অভিনেত্রীর বেবি বাম্প দেখা যাচ্ছিল না। কিন্তু ভোট দিতে যখন এসেছিলেন তখন তার সাদা কুর্তার ওপর দিয়ে স্পষ্ট বেবি বাম্প দেখা যায়। সেপ্টেম্বরে মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন, তবে সেসব তো অতীতের কথা।


এইবার ভাইরাল হচ্ছে বলিউড তারকা ক্যাটরিনা কাইফের ভিডিও। লন্ডনের রাস্তায় স্বামী ভিকি কৌশলের হাত ধরে ঘুরছিলেন নায়িকা। তা দেখে নেটপাড়ার প্রশ্ন, দীপিকার পর কি এবার ক্যাটরিনার পালা? কি অন্তঃসত্ত্বা বলিউডের ‘চিকনি চামেলি’?


ক্যাটরিনা ও ভিকির সম্পর্ক শুরুর দিন থেকেই তাদের নিয়ে প্রবল কৌতূহল অনুরাগীদের আবেগ নিক্ষেপ করেছিল। পরে তাদের সম্পর্কের কথা স্বীকার করে নেন দুজনই। এখন অবশ্য একে অন্যকে চোখে হারান এই তারকা দম্পতি।

 কিছুদিন আগেই ‘ছাওয়া’ সিনেমার শুটিং শেষ করেছেন ভিকি, অবসর পেয়েই ক্যাটরিনাকে নিয়ে লন্ডনে পাড়ি দিয়েছেন অভিনেতা। ভিকি-ক্যাটের এই ভিডিও দেখেই নেটিজেনদের বক্তব্য, ক্যাটরিনা নিশ্চিতভাবে অন্তঃসত্ত্বা।


 দীপিকার থেকে বেশি মাসের গর্ভাবস্থা ক্যাটরিনার, এমন ইঙ্গিতও মিলছে কমেন্ট বক্সে। এবার এই রটনা ঘটনায় পরিণত হোক- এমনই প্রত্যাশা ভক্ত-অনুরাগীদের।

Post a Comment

0 Comments